অসুস্থ মুফতি মনির কাসেমীকে দেখতে হাসপাতালে পুলিশ সুপার

ইসলাম টাইমস ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নারায়নগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ সভাপতি মুফতি মনির হোসেন কাসেমীকে দেখতে হাসপাতালে গেলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদ।

আজ শুক্রবার মুফতি মনির কাসেমীকে দেখতে যান তিনি।

এ সময় তিনি মুফতি মনিরের শারীরিক অসুস্থতার খোজ খবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করাসহ নির্বাচনে সার্বিক নিরাপত্তা প্রদানের আশ্বাস দেন বলে জানিয়েছেন জেলা বিশেষ শাখার (ডিআইও-২) পরর্দিশক মো. সাজ্জাদ রোমন।

উল্লখ্যে, গত ২৭ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার শেষ দিনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী ঢাকা ইউনাইটডে হাসপাতালে র্ভতি হন।

পূর্ববর্তি সংবাদপ্রার্থী শূন্য হয়ে যাওয়া আসনগুলোতে বিকল্প প্রার্থীদের সমর্থন দিচ্ছে বিএনপি
পরবর্তি সংবাদগেরিলা কায়দায় ভোটকেন্দ্র দখলের হুমকি দিয়েছেন তারেক : নানক