ইসলাম টাইমস ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহযোগী সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (৮জানুয়ারী) শুক্রবার বাদ জুমা পল্টনস্থ সংগঠনের দলীয় কার্যালয়ে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অধিবেশনে মাওলানা নূর হোসাইন কাসেমী (রহ.) কে স্মরণ করে নেতারা বলেন, একথা বাস্তব আল্লামা কাসেমী (রহ) দায়িত্ব নেয়ার পর জমিয়ত পরিবার অনেকদূর এগিয়ে গিয়েছে। আজকে ছাত্র জমিয়তের উপস্থিতি একটি প্রানবন্ত উপস্থিতি। আমরা আশাবাদী ছাত্র জমিয়তের আজকের নতুন নেতৃত্ব দেশের প্রতিটি ইউনিটে সাংগঠনিক মজবুত ভীত গড়ে তুলতে সক্ষম হবে। ছাত্রদের চারিত্রিক উন্নতির পাশাপাশি নৈতিক চরিত্রে গড়ে তুলতে সক্ষম হবে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও আজকের ছাত্র জমিয়ত বাংলাদেশের কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার সভাপতিত্বে জাতীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ সভাপতি শায়খুল হাদীস মাওলানা উবাইদুল্লাহ ফারুক, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান প্রমুখ।
কাউন্সিলে এখলাসুর রহমান রিয়াদকে সভাপতি, হুযাইফা ইবনে ওমরকে সাধারণ সম্পাদক, কাউসার আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দী।
-এসএন
















