ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর পূর্ব-নাখালপাড়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শ্যালিকাকে কুপিয়ে হত্যা করেছেন এক স্বামী। এ ঘটনায় ঘাতক বড় বোনের স্বামীকে আটক করেছে পুলিশ।
শনিবার বেলা ২টার নাখালপাড়ার একটি বাসা থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত দুই বোন হলেন- ইয়াসমিন (৩০) ও শিমু (১৬)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কিশোর শীল বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত দুই বোন গার্মেন্টস কর্মী।
তিনি জানান, পারিবারিক কলহের কারণে তাদের এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ইয়াসমিনের স্বামীকে আটক করা হয়েছে। ইয়াসমিনের স্বামী একজন রিকশাচালক।
-আরএম
















