ধর্ষণ ও হত্যার বিচার চাইতে শতাধিক মোমবাতি জ্বালিয়ে অপচয়

ইসলাম টাইমস ডেস্ক: হঠাৎ বিদ্যুত চলে গেলে মোমবাতির আশ্রয় নেন সাধারণ মানুষ। মফস্বল অঞ্চলে মানুষের জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত এ মোমবাতি। একসময় তো শিক্ষার্থীদের মোমবাতি ছাড়া চলতই না। কিন্তু বর্তমানে ব্যাপকভাবে শোকপ্রকাশের নামে শতশত মোমবাতি জ্বালিয়ে অপচয় করতে দেখা যায়।

সম্প্রতি মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থী আনুশকা নূর আমিনের মৃত্যুর বিচার চাইতে শতাধিক মোমবাতি প্রজ্বালন করেছে ‘নারী ও শিশু অধিকার ফোরাম’।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংগঠনটির উদ্যোগে ‘মাস্টারমাইন্ড স্কুলের ছাত্রী আনুশকাকে ধর্ষণ ও হত্যাসহ সারা দেশে নারী ও শিশুদের ওপর নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে এই প্রতিবাদী কর্মসূচিতে অংশ নেন কয়েক শ ব্যক্তি।

‘স্টপ চিল্ড্রেন হেরাজমেন্ট’, ‘বিকৃত যৌনাচার বন্ধ করো’, ‘আনুশকা হত্যাকারীর বিচার চাই’, ‘জেগে উঠো, শিশুদের রক্ষা করো’-এরকম নানা বক্তব্য লেখা প্ল্যাকার্ড ও প্রজ্বালিত মোমবাতি হাতে নিয়ে প্রতিবাদ করেন তারা।

৭ জানুয়ারি ‘ও’ লেভেলের ওই শিক্ষার্থী ফারদিন ইফতেখার দিহানের বাসায় গিয়ে ধর্ষণের শিকার হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় শিশু শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, তার মা কী বলেছেন? তিনি বিচার চাওয়ার পর তাদের নিরাপত্তা হুমকির মুখে। এ রকম ব্যবস্থার মধ্যে দেশ চলতে পারে না। জনগণের প্রতিনিধিত্বের সরকার নেই বলেই এ ধরনের ঘটনায় সরকারের দায়বদ্ধতা দেখা যাচ্ছে না।

তিনি বলেন, জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই। তাদের পছন্দ-অপছন্দের তোয়াক্কা সরকার করে না। দাসত্ব গ্রহণ করার জন্য প্রতিবেশীদের খুশি করে ক্ষমতায় থাকাটাই সরকারের একমাত্র লক্ষ্য। এই অবস্থা থেকে উত্তরণে সবাইকে সোচ্চার হয়ে প্রতিবাদ জানানোর আহ্বান জানান তিনি।

-এসএন

পূর্ববর্তি সংবাদকেন বাংলাদেশ থেকে পলিমাটি নিতে চায় মালদ্বীপ
পরবর্তি সংবাদজুমার দিন আগে আগে মসজিদে যাওয়া: উট, গরু, দুম্বা কুরবানির সওয়াব