ভারতে জঙ্গলে আটকে রেখে কিশোরীকে ৩ দফায় দলবেঁধে ধর্ষণ, গ্রেফতার ৬

ইসলাম টাইমস ডেস্ক: তিনদফায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১৩ বছরের এক কিশোরী। জঙ্গলের মধ্যে আটকে রেখে তার ওপর নৃশংস অত্যাচারও চালানো হয়। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উমেইরা জেলায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

পুলিশ জানায়, গত ৪ জানুয়ারি এক পরিচিত যুবক ওই কিশোরীকে অপহরণ করেন। ছয় বন্ধুর সঙ্গে মিলে দু’দিন ধরে আটকে রেখে মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে। ৫ জানুয়ারি তাকে ছেড়ে দেয়া হয়। তবে বিষয়টি কাউকে জানালে তাকে মেরে ফেলারও হুমকি দেয়া হয়।

এর ছ’দিনের মাথায় ১১ জানুয়ারি আবারও মেয়েটিকে অপহরণ করা হয়। ওই সময় তিনজন মিলে মেয়েটিকে ধর্ষণ করে। জঙ্গলের মধ্যে মেয়েটিকে বন্দী করে রাখা হয়। সেখান থেকে ছাড়া পাওয়ার পর রাস্তায় দুই ট্রাক চালকের হাতে পড়ে ধর্ষণের শিকার কিশোরী। তারাও মেয়েটিকে অপহরণ করে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।

কোনোরকম সেখান থেকে পালিয়ে আসে ওই কিশোরী। গত শুক্রবার ভোরে নিজের বাড়িতে ফিরে আসে সে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন তার পরিবারের সদস্যরা। ভুক্তভোগী কিশোর তথ্যের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এখন পর্যন্ত ছয় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

মধ্যপ্রদেশের পুলিশের মুখপাত্র অরবিন্দ তিওয়ারি গণমাধ্যমে বলেন, ‘যৌন নির্যাতন, শিশু সুরক্ষা আইন (পকসো) এবং অন্যান্য ধারায় মামলা দায়ের হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। এখনও পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

-আরএম

পূর্ববর্তি সংবাদইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৫৬
পরবর্তি সংবাদএমসি কলেজে গৃহবধূকে গণধর্ষণ: ছাত্রলীগ ক্যাডারদের বিচার শুরু