এক সপ্তাহ ধরে করোনাভাইরাসে আক্রান্ত ইনু

ইসলাম টাইমস ডেস্ক: জাসদ সভাপতি হাসানুল হক ইনু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত এক সপ্তাহ ধরে তিনি ভাইরাসটিতে আক্রান্ত বলে জানা গেছে। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় জাসদের নির্ভরযোগ্য একাধিক সূত্র গণমাধ্যমকে এতথ্য  নিশ্চিত করেছে।

সূত্র জানায়, এক সপ্তাহ আগে করোনা পজিটিভ রিপোর্ট আসে হাসানুল হক ইনুর। এরপর তাকে রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

জাসদের একাধিক সূত্র জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হলেও হাসানুল হকের শারীরিক অবস্থা অনেকটাই ভালো আছে। ফিট আছেন তিনি।

তবে দলীয় সূত্র বিশেষ কারণে নাম প্রকাশে অনিচ্ছা জানিয়েছে।

-এনটি

পূর্ববর্তি সংবাদনেত্রকোনায় এক ইমামের সততা, অ্যাকাউন্টে আসা পৌনে ছয় লাখ টাকা ফেরত দিলেন ব্যাংকে
পরবর্তি সংবাদনতুন বছরের শুরুতেই সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ৭৫