কমলাপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর কমলাপুরে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। আজ রোববার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরে কর্তব্যরত কর্মকর্তা এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কমলাপুর বিআরটিসি বাস টার্মিনালের কাছে অলি গার্মেন্ট কারখানার ছয়তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

ইজে

পূর্ববর্তি সংবাদ১২ পরিত্যাক্ত উড়োজাহাজে বেকায়দায় শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ
পরবর্তি সংবাদরাশিয়ায় তীব্র ঠাণ্ডা উপেক্ষা করে বিক্ষোভ, নাভালনির অনেক সমর্থক আটক