ভারত থেকে আরো ৫০ লাখ ডোজ ভ্যাকসিন আসছে আজ

ইসলাম টাইমস ডেস্ক: সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে ক্রয়চুক্তি অনুযায়ী ৫০ লাখ ডোজ ভ্যাকসিন ঢাকায় আসছে আজ সোমবার। রবিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

ভ্যাকসিনের পরবর্তী লট কবে নাগাদ আসতে পারে এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জানান, ‌‘২০ লাখ ভ্যাকসিন ভারত সরকার উপহার হিসেবে ইতোমধ্যেই দিয়েছে এবং চুক্তি অনুযায়ী আরও ৫০ লাখ ভ্যাকসিন দেশে আসবে। এই ৭০ লাখ ভ্যাকসিন দেশে রাখা ও বিতরণের সব প্রস্তুতি ইতোমধ্যেই সরকারের নেওয়া হয়েছে।’

জানা গেছে, বাংলাদেশের কোম্পানি বেক্সিমকো ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে ক্রয়চুক্তি সই করেছে। যার মাধ্যমে আগামী ৬ মাসে আসবে ৩ কোটি ডোজ ভ্যাকসিন বাংলাদেশ আসবে।

এর আগে গত ২১ জানুয়ারি সেরাম ইনস্টিটিউটের তৈরি ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে শুভেচ্ছা হিসাবে পাঠিয়েছে ভারত।

ইজে

পূর্ববর্তি সংবাদরত্না রায়কে সরিয়ে কাশিমপুর কারাগারে দায়িত্ব পেলেন রীতেশ চাকমা
পরবর্তি সংবাদঘুমের কিছু সুন্নত ও আদাব