নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার, রাত থেকেই লঞ্চ চলবে

ইসলাম টাইমস ডেস্ক: নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করেন মালিক ও শ্রমিকরা।

কমোডর গোলাম সাদেক জানান, আলোচনার পর ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন নৌযান মালিক-শ্রমিকর। আজ রাত থেকেই নৌযান চলবে।

এর আগে, লঞ্চ দুর্ঘটনার মামলায় দুই লঞ্চ মাস্টারের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেরিন আদালত। এ ঘটনার প্রতিবাদে বরিশাল-ঢাকা নৌপথে ধর্মঘটের ডাক দেন নৌযান শ্রমিকেরা। এতে বরিশাল থেকে ঢাকাসহ সারাদেশের দূরপাল্লার যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বিপাকে পড়েন নৌপথের যাত্রীরা।

ইজে

পূর্ববর্তি সংবাদশিক্ষাব্যবস্থা ৫০ বছর পিছিয়ে গেছে: হাসান সরকার
পরবর্তি সংবাদএকরামুল-আবদুল কাদের মির্জা সমর্থকদের পাল্টাপাল্টি কর্মসূচি: নোয়াখালীতে ১৪৪ ধারা জারি