ইসলাম টাইমস ডেস্ক: ভারতের প্রজাতন্ত্র দিবসে নয়া কৃষি আইন বাতিলের দাবিতে দেশটির রাজধানী দিল্লিতে কৃষকদের ট্র্যাক্টর মিছিলকে ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে দিল্লি। এতে একজন নিহত হয়েছেন।
দিল্লি পুলিশ জানিয়েছে, ট্র্যাক্টর উল্টে প্রাণ হারিয়েছেন ওই কৃষক। তবে বিক্ষোভকারীদের অভিযোগ, ওই কৃষককে গুলি করা হয়েছে।
তবে এই ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে আন্দোলনকারীদের মধ্যে। ব্যারিকেড ভেঙে লালকেল্লায় ঢুকে পড়েন তাঁরা। সেখানে একাধিক স্তম্ভের মাথায় কৃষক সংগঠনের পতাকা ঝুলিয়ে দেন। কেল্লার সামনের খুঁটি বেয়ে উঠে পতাকা টাঙিয়ে দিতে দেখা যায় এক আন্দোলনকারীকে। সেই নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চরমে ওঠে।
পুলিশ ও আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় কৃষকদের ট্রাক্টরের সামনে বেকায়দায় পড়ে দৌড়ে পালাতে দেখা গেছে দিল্লি পুলিশকে।
পুলিশের সঙ্গে আন্দোলনকারী কৃষকদের সংঘর্ষে ভারতীয় পুলিশ মারধরের শিকার হয়েছেন বলে ভারতীয় পত্রিকা আনন্দবাজারের অনলাইনে জানা গেছে।
খবরে বলা হয়েছে, ট্র্যাক্টর মিছিলের জন্য নির্দিষ্ট রুটে অনুমতি দিয়েছিল দিল্লি পুলিশ। ওই সব রুটে ব্যাপক পুলিশি নিরাপত্তার পাশাপাশি ব্যারিকেড তৈরি করে রেখেছিল পুলিশ। কিন্তু প্রতিবাদী কৃষকদের একটি দল সেই রুট এড়িয়ে পৌঁছে যায় আইটিও চত্বরে। সেখানে পৌঁছতেই তাঁদের বাধা দেওয়া হয়, তাতেই শুরু হয় কৃষক-পুলিশ খণ্ডযুদ্ধ। হাতাহাতি, সংঘর্ষে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়। লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে আন্দোলনকারীদের। কিন্তু তার পরেও দীর্ঘক্ষণ আইটিও চত্বরে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন কৃষকরা। দুপুরের দিকে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
এই সময়ই দেখা যায়, ট্র্যাক্টর চালিয়ে পুলিশকর্মীদের চাপা দেওয়ার চেষ্টা করছেন দুই কৃষক। পুলিশকর্মীরাও উদভ্রান্তের মতো দৌড়ে প্রাণরক্ষার চেষ্টা করেন। যদিও তাতে কেউ হতাহত হননি।
#WATCH Visuals from ITO in central Delhi as protesting farmers reach here after changing the route pic.twitter.com/4sEOF41mBg
— ANI (@ANI) January 26, 2021
#WATCH Violence continues at ITO in central Delhi, tractors being driven by protestors deliberately try to run over police personnel pic.twitter.com/xKIrqANFP4
— ANI (@ANI) January 26, 2021
এই হুলস্থুল পরিস্থিতির মধ্যে এক পুলিশকর্মীকে উদ্ধার করছেন কৃষকরা, এমন ছবিও ধরা পড়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, ওই পুলিশকর্মীকে এনে তাঁর সহকর্মীদের হাতে তুলে দিচ্ছেন কৃষকরা।
এদিকে কৃষকদের শান্তি বজায় রাখার আর্জি জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। টুইটারে তিনি লেখেন, ‘হিংসা কখনও সমস্যার সমাধান করতে পারে না, চোট যেই পান, ক্ষতি গোটা দেশের’। দেশের মঙ্গলের কথা ভেবে কৃষি আইন প্রত্যাহার করতে কেন্দ্রকেও আর্জি জানান তিনি।
দিল্লি পুলিশের তরফেও আন্দোলকারীদের শান্তি বজায় রাখার বার্তা দেওয়া হয়েছে। দিল্লি পুলিশের অতিরিক্ত জন সংযোগ আধিকারিক অনিল মিত্তল বলেন, ‘‘আন্দোলনকারী কৃষকদের অনুরোধ করব, দয়া করে আইন নিজের হাতে তুলে নেবেন না। শান্তি বজায় রাখুন।’’
এদিকে সর্বশেষ খবর অনযায়ী বিক্ষোভরত কৃষকরা পুলিশের লাঠি আর কাঁদানে গ্যাসের মধ্য দিয়ে ঢুকে পড়েছে দিল্লি প্রাণকেন্দ্রে এবং ঐতিহাসিক লাল কেল্লায় উড়িয়ে দিয়েছে শিখ ধর্মের প্রতীক খালসা পতাকা। দেখুন ভিডিও:
#WATCH A protestor hoists a flag from the ramparts of the Red Fort in Delhi#FarmLaws #RepublicDay pic.twitter.com/Mn6oeGLrxJ
— ANI (@ANI) January 26, 2021
-এনটি
















