সৌদিতে হাজার বছরের পুরোনো আরবি শিলালিপির সন্ধান

ইসলাম টাইমস ডেস্ক: আরব উপদ্বীপের বিভিন্ন স্থানে হাজার বছরের পুরোনো ১৩ টিরও বেশি প্রাচীন শিলালিপি আবিষ্কৃত হয়েছে। অধিকাংশ শিলালিপি আরবি ভাষায় লিখিত বলে প্রত্নতত্ত্ববিদরা জানিয়েছেন।

সৌদির কিং ফয়সাল সেন্টার রিসার্চ এন্ড ইসলামিক কালচারালের আরবি শিলালিপি ও সংস্কৃতি বিষয় গবেষক ড. সুলায়মান আল দিয়াব আরব নিউজকে জানান, বিশ্বে সবচেয়ে পরিচিত শিলালিপি হলো পাহাড়ের পাথরে লেখা শিলালিপি।

তিনি আরও বলেন, প্রাচীন আরবি ও ইসলামি শিলালিপি হলো ১২ বছরের পুরোনো সামুদ বংশীয় শিলালিপি। অবশ্য কোনো রাজনৈতিক শিলালিপি পাওয়া যায়নি। বরং অধিকাংশ শিলালিপি সমাজ বিষয়ক। এতে সমকালীন সামুদ ও আরবদের সামাজিক চিত্র প্রকাশ পেয়েছে।

সৌদির হেইল অঞ্চলের উত্তর ও দক্ষিণাঞ্চল সর্বাধিক গুরুত্বপূর্ণ শিলালিপি পাওয়া গেছে। প্রাচীন ইতিহাসে এটি সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল হিসেবে স্বীকৃত। ইউনেস্কো কর্তৃক স্বীকৃত জুব্বাহ নগরীও এই অঞ্চলের আছে।

 সূত্র: আরব নিউজ

-আরএম

পূর্ববর্তি সংবাদযশোরে ট্রলিচাপায় হেফজ বিভাগের শিশু শিক্ষার্থী নিহত
পরবর্তি সংবাদমোদির সফরের প্রতীক্ষায় বাংলাদেশের সরকার ও জনগণ: পররাষ্ট্র সচিব