ভোট সুষ্ঠু হচ্ছে না : মহাজোট প্রার্থী ফিরোজ রশীদ

ইসলাম টাইমস ডেস্ক : জাতীয় পার্টির সভাপতিমণ্ডলির সদস্য ও ঢাকা-৬ আসনের প্রার্থী কাজী ফিরোজ রশীদ বলেছেন, ভোটের পরিবেশ দেখে আমি অখুশি। ভোট সুষ্ঠু হচ্ছে না।’

রাজধানীর শেরেবাংলা বালিকা বিদ্যালয়ে নিজের ভোট শেষে ফিরোজ রশীদ এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমার আসনে ইভিএম ব্যবহার করা হচ্ছে। কিন্তু সবগুলো কেন্দ্রেই ইভিএমে জটিলতা দেখা দিয়েছে। আঙুলের ছাপ কাজ করছে না। একটা ভোট দিতে ২০-২৫ মিনিট লাগছে।’

ফিরোজ রশীদ আরও বলেন, ‘ভোট ব্যবস্থাপনায় আমি অখুশি। ইভিএম কাজ করছে না। এভাবে তো সুষ্ঠু ভোট হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।

পূর্ববর্তি সংবাদজীবনে আর দলীয় সরকারের অধীনে নির্বাচন করবো না : সরোয়ার
পরবর্তি সংবাদভোট বর্জন : অনিয়মের অভিযোগে ঢাকা-১৭ আসন থেকে সরে দাঁড়ালেন পার্থ