করোনার বছর এইচএসসিতে পাসের হার শতভাগ, জিপিএ ৫ বেড়েছে তিনগুণেরও বেশি

ইসলাম টাইমস ডেস্ক: ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে শনিবার (৩০ জানুয়ারি)। এবার পাসের হার শতভাগ।

সারাদেশে এবার জিপিএ ৫ পেয়েছেন এক লাখ ৬১ হাজার ৮০৭ শিক্ষার্থী।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই ফলাফল ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে অনলাইনে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে যুক্ত ছিলেন। এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী  মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সব বোর্ডের চেয়ারম্যানরা।

রেওয়াজ অনু্যায়ী, প্রধানমন্ত্রীর কাছে শিক্ষামন্ত্রী ফলাফল হস্তান্তরের পর ফল প্রকাশ করা হয়। এবার পাস করেছেন শতভাগ শিক্ষার্থী। জিপিএ ৫ পেয়েছেন এক লাখ ৬১ হাজার ৮০৭ শিক্ষার্থী। এবার পাসের হার ও জিপিএ ৫ এর হার বেড়েছে। ২০১৯ সালে এইচএসসিতে পাসের হার ছিল ৭৩ দশমিক ৯৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৪৭ হাজার ২৮৬ শিক্ষার্থী। পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ শিক্ষার্থী।

নয়টি সাধারণ বোর্ডসহ সব বোর্ডের সমন্বয়ে ঘোষিত ফলে দেখা গেছে, এবার ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে জিপিএ-৫ বেড়েছে তিন গুণের বেশি।

করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এবার পরীক্ষা ছাড়া এসএসসি, জেএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার্থীদের গড় মূল্যায়ন করা হয়েছে। ২০২০ সালে ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৭ হাজার ২৭৭ জন শিক্ষার্থীর এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার কথা ছিল। প্রতি বছরের মতো ১ এপ্রিল পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে পরীক্ষা বাতিল করা হয়।

ঢাকা শিক্ষাবোর্ডে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট পাসের হার শতভাগ। মোট পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ২৬ হাজার ৪১ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৫৭ হাজার ৯২৬ শিক্ষার্থী।

রাজশাহী শিক্ষাবোর্ডে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট পাসের হার শতভাগ। মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৪৯ হাজার ৯৭৬ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ২৬ হাজার ৫৬৮ শিক্ষার্থী।

কুমিল্লা শিক্ষাবোর্ডে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট পাসের হার শতভাগ। মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ২ হাজার ৪৩৪ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৯ হাজার ৩৬৪ শিক্ষার্থী।

যশোর শিক্ষাবোর্ডে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট পাসের হার শতভাগ। মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ২১ হাজার ৫২৮ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ১২ হাজার ৮৯২ শিক্ষার্থী।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট পাসের হার শতভাগ। মোট পরীক্ষার্থী ছিলেন ৯৭ হাজার ৯৬৭ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ১২ হাজার ১৪৩ শিক্ষার্থী।

বরিশাল শিক্ষাবোর্ডে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট পাসের হার শতভাগ। মোট পরীক্ষার্থী ছিলেন ৬৮ হাজার ৯২০ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৫ হাজার ৫৬৮ শিক্ষার্থী।

সিলেট শিক্ষাবোর্ডে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট পাসের হার শতভাগ। মোট পরীক্ষার্থী ছিলেন ৭৫ হাজার ৩২৩ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৪ হাজার ২৪২ শিক্ষার্থী।

দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট পাসের হার শতভাগ। মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ১৮ হাজার ৭৩৫ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ১৪ হাজার ৮৭১ শিক্ষার্থী।

ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট পাসের হার শতভাগ। মোট পরীক্ষার্থী ছিলেন ৮৪ হাজার ৪০৫ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ১০ হাজার ৪০ শিক্ষার্থী।

কারিগরি শিক্ষাবোর্ডে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট পাসের হার শতভাগ। মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৩৩ হাজার ৭৪৬ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন চার হাজার ১৪৫ শিক্ষার্থী। মাদ্রাসা শিক্ষাবোর্ডে ৮৮ হাজার ৩০২ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন চার হাজার ৪৮ শিক্ষার্থী।

শিক্ষামন্ত্রী জানান, অষ্টমের সমাপনী এবং এসএসসির ফলাফলের গড় করে ২০২০ সালের এইচএসসির ফল নির্ধারণ করা হয়েছে।

-এসএন

পূর্ববর্তি সংবাদফ্রান্সে ইসলাম বিরোধী হামলা গত বছর ৫৩ শতাংশ বেড়েছে
পরবর্তি সংবাদস্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘পার্শ্বপ্রতিক্রিয়া থাকে বলে কি ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছি?’