অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মাওলানা জুনায়েদ বাবুনগরী

ইসলাম টাইমস ডেস্ক: হেফাজতে ইসলামের আমির, হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস মাওলানা জুনায়েদ বাবুনগরীকে চট্টগ্রামের নগরীর সি এস সি আর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

গত চারদিন ধরে অসুস্থ থাকার পর আজ শনিবার (৩০ জানুয়ারি) চেক-আপ ও চিকিৎসার জন্য আমিরে হেফাজতকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন মাওলানা জুনায়েদ বাবুনগরী একান্ত সহকারী মাওলানা ইনআমুল হাসান ফারুকী।

মাওলানা ইনআমুল হাসান ফারুকী বলেন, গত বুধবার বাদ জোহর থেকে হঠাৎ কাঁপুনি দিয়ে গায়ে জ্বর আসে। এরপর থেকে শারীরিক অবস্থা দূর্বল হতে থাকে। গতকাল জুমার আগে কিছুটা সুস্থতাবোধ করলেও পরে আবারো শারীরিক অবস্থা পূর্বের মতই হয়ে যায়। তবে বর্তমানে শরীরে জ্বর নেই। ডায়াবেটিস, পেশারও নিয়ন্ত্রণে আছে বলে জানা গেছে। এছাড়া কিডনিতে সামান্য সমস্যা ও দীর্ঘ মেয়াদি ডায়াবেটিস এর কারণে শরীরে পানি জমে গেছে। জানা গেছে, বাম পায়ে পানি জমে থাকায় সামান্য ইনফেকশন দেখা দিয়েছে।

দেশ বিদেশে সকলের কাছে আমীরে হেফাজতের পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘ নেক হায়াতের জন্য দুআ কামনা করেন তিনি।

-আরএম

পূর্ববর্তি সংবাদ১৪ বন্ধুসহ আইমান সাদিকের ‘সশস্ত্র” ছবি ভাইরাল, সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া
পরবর্তি সংবাদফ্রান্সে হিজাব নিষিদ্ধের প্রস্তাব দিলেন প্রেসিডেন্ট প্রার্থী