প্রায় এক বছর অপেক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খোলার সিদ্ধান্ত

ইসলাম টাইমস ডেস্ক: মহামারী করোনার কারণে প্রায় এক বছর পর, আবাসিক হল খুলতে একমত হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি।

আগামি ১৩ মার্চ থেকে খুলে দেয়া হবে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল। এতে অগ্রাধিকার পাবে, মাস্টার্সের শিক্ষার্থীরা। তারপর অনার্স শেষ বর্ষ এবং পরে পর্যায়ক্রমে অন্যরা।

রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। একাডেমিক কাউন্সিলের সভায় উপস্থিত একাধিক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের পরীক্ষা দেয়ার সুবিধার জন্য এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সভায় হল খোলার দুই সপ্তাহের মধ্যে পরীক্ষার তারিখ ঘোষণা, আগামী এক সপ্তাহের মধ্যে কোন কোন বিভাগের পরীক্ষা আগে হবে তাদের তালিকা প্রস্তুত এবং আগামী ৭ ফেব্রুয়ারি থেকে পূর্ণ দিবস অফিস করার সিদ্ধান্ত নেয়া হয়। তবে যে যে বিভাগ ইতোমধ্যে পরীক্ষার তারিখ ঘোষণা করেছে তাদের পরীক্ষা নিতে কোনো বাধা নেই।

এছাড়াও সভায়, শ্রেণিকক্ষে পাঠদানের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এর কোন নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। হল খোলার পর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে শ্রেণিকক্ষে পাঠদানের সময় ও তারিখ ঘোষণা করা হবে।

-এমএসআই

পূর্ববর্তি সংবাদগণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল অবশ্যই দরকার: প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদগুগলের দেয়া তথ্যে শিশু যৌন নিপীড়ককে গ্রেপ্তার করল সিআইডি