অর্ধেক কমল মোটরসাইকেলের নিবন্ধন ফি

ইসলাম টাইমস ডেস্ক: মোটরসাইকেলের নিবন্ধন ফি কমিয়ে অর্ধেক করা হয়েছে।

১০০ সিসি বা তার নিচের ইঞ্জিন ক্ষমতার মোটরসাইকেলের নিবন্ধন কমিয়ে ২ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার।

আজ মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

১০০ সিসি বা এর কম ক্ষমতার ইঞ্জিনের মোটরসাইকেলের আগে রেজিস্ট্রেশন ফি ছিল ৪ হাজার ২০০ টাকা।

এছাড়া ১০০ সিসির বেশি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি ৩ হাজার টাকা করা হয়েছে। এই ফি আগে ছিল ৫ হাজার ৬০০ টাকা।

নতুন করে নির্ধারিত এই ফি শিগগির কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

-এসএন

পূর্ববর্তি সংবাদনয় বছরের শিশুর মুখে মরিচের গুঁড়ো স্প্রে করল আমেরিকান পুলিশ!
পরবর্তি সংবাদমুম্বাইয়ে ভয়াবহ অগ্নিকান্ড, দাউদাউ করে জ্বলে উঠল ফিল্ম স্টুডিও