মডেলিংয়ের কথা বলে তরুণীকে গণধর্ষণ, ৫ জন কারাগারে

ইসলাম টাইমস ডেস্ক: গাজীপুর মহানগরের হাতিমারা এলাকায় এক তরুণীকে মডেলিংয়ের কথা বলে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সন্ধ্যায় ঐ তরুণী বাদি হয়ে গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলে অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের গাজীপুর আদালতে পাঠানো হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

গ্রেফতারকৃতরা হলো- কাশিমপুর সারদাগঞ্জ এলাকার আজিজুল খানের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম(২৩), একই এলাকার মোঃ শফিকুল ইসলামের ছেলে মোঃ সুমন মিয়া(২৭), মোতালেব তালুকদারের ছেলে রাসেল তালুকদার(৩৫), কোরান সরদারের ছেলে জহির উদ্দিন(৩২) ও বকুল মিয়ার ছেলে সাহাবুল ওরফে আইজুল(৩৭)।

কাশিমপুর থানার ওসি মাহবুবে খোদা জানান, ‘৩১ জানুয়ারি রাতে স্থানীয় জাহাঙ্গীর আলম ও তার সহযোগীরা ইউটিউব চ্যানেলে মডেলিংয়ের কথা বলে কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকায় ডেকে নেয় ওই তরুণীকে। পরে তাকে একটি ঘরে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্তরা।’

-এসএন

পূর্ববর্তি সংবাদভাস্কর্য ইস্যু: বিশিষ্ট আলেমদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা পিছিয়েছে
পরবর্তি সংবাদইসরাইলের ও আরবদের সখ্যতায় ভূমিকা রাখায় নোবেলের জন্য মনোনীত ট্রাম্প জামাতা