জাতিসংঘকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সঙ্গে সম্পর্ক পর্যালোচনা করতে বলল এইচআরডাব্লিউ

ইসলাম টাইমস ডেস্ক: সদস্য সংখ্যার দিক থেকে শান্তিরক্ষা মিশনে শীর্ষ অবদান রাখা বাংলাদেশের সশস্ত্রবাহিনীর সঙ্গে জাতিসংঘ তার সম্পর্ক পর্যালোচনা করার আহ্বান করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)৷

সংস্থাটি তাদের ওয়েবসাইটে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, জাতিসংঘের উচিত হবে তাদের নাম ব্যবহার করে বাংলাদেশের সামরিক বাহিনী নিজ দেশে মানবাধিকার লঙ্ঘনের কোন কাজ করছে কি না, দেশটির উর্ধ্বতন কর্মকর্তাদের সে প্রশ্নের মুখোমুখি করা ৷ উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে জাতিসংঘের কর্মকর্তাদের আগামী সপ্তাহে বৈঠক করার কথা রয়েছে ৷

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ নিয়ে আলজাজিরার সাম্প্রতিক প্রতিবেদনে উঠে আসা অভিযগোগুলো তুলে ধরা হয়৷ এই অভিযোগগুলোর পাশাপাশি শান্তিমিশনে অংশ নেয়া বাংলাদেশের সমস্ত ইউনিট ও সদস্যদের মানবাধিকার লঙ্ঘনের কোন রেকর্ড আছে কি না, তা খতিয়ে দেখতে জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছেন জাতিসংঘে হিউম্যান রাইটস ওয়াচ-এর পরিচালক লুইস শারবোনো ৷

সূত্র: ডি ডব্লিউ

আরো পড়ুন: আলজাজিরার প্রতিবেদন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী: ‘পাবলিক বুঝেছে এটা মিথ্যা, আমরা মামলা করব’

আলজাজিরার প্রতিবেদন মিথ্যা প্রমাণিত হলে স্বেচ্ছায় ফাঁসি নেবেন নুর

কী আছে আল-জাজিরার সেই প্রতিবেদনে? সরকার ও বিশিষ্টজনেরা কী বলছেন?

-এসএন

পূর্ববর্তি সংবাদকরোনা: একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৫৩১ জন, মৃত্যু ১৫
পরবর্তি সংবাদইউরোপে টিকার জন্য হাহাকার, আমরা প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় দ্রুত পেয়েছি: আইনমন্ত্রী