হেফাজতের সহকারী মহাসচিব মাওলানা জসিমুদ্দীনের ওপর সন্ত্রাসী হামলা

ইসলাম টাইমস ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সহকারী মহাসচিব, রাজধানীর জামিয়া কোরআনিয়া লালবাগ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস, মুফতী ফজলুল হক আমীনী রহ.-এর জামাতা মাওলানা জসিমুদ্দীনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পুরান ঢাকার লালবাগ মাদরাসা থেকে বাসায় ফেরার পথে তার উপর এ অজ্ঞাত হামলা হয়। এ সময় তাকে পিছন দিক থেকে ছুরিকাঘাত করে হামলাকারীরা।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, মাওলানা জসিমুদ্দীনের পিঠে মারাত্মক জখম। ছুরিকাঘাতের ফলে মারাত্মকভাবে আহত হন তিনি। অঝোরে রক্ত ঝরছে তার পিঠ থেকে।

ইতিমধ্যে ঢাকা মেডিকেলের ইমারজেন্সিতে নেওয়া হয়েছে মাওলানা জসীমুদ্দীনকে।

তার ওপর এ হামলা কারা করেছে এবং কেন করেছে, তা এখনো নিশ্চিত করা যায়নি।

মাওলানা জসিমউদ্দীন মুফতি ফজলুল হক আমিনী রহ. এর দ্বিতীয় জামাতা।

-এসএন

পূর্ববর্তি সংবাদঅধিকৃত কাশ্মীর: শহীদ ছেলের লাশ চাওয়ায় পিতার বিরুদ্ধে সন্ত্রাসের মামলা!
পরবর্তি সংবাদসাত বস্তায় মিলল ১৪ লাখ পিস ইয়াবা, পাচারকারীর বাড়িতে আরো দুই বস্তা টাকা!