ইসলাম টাইমস ডেস্ক : ইন্দোনেশিয়ার একটি আগ্নেয়গিরিতে আবারও অগ্নুৎপাত শুরু হয়েছে। বালি দ্বীপের মাউন্ট আগুং আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের ঘটনা ঘটছে।
ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি এক বিৃবতিতে জানিয়েছে, আগুং আগ্নেয়গিরিতে রবিবার সকাল থেকে অগ্নুৎপাত শুরু হয়েছে। এ কারণে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের প্রতি সতর্কতা জারি করা হয়েছে।
পর্যবেক্ষণ সংস্থাটি বলছে, স্থানীয় সময় ভোর ৪ টা ৯ মিনিটে অগ্নুৎপাত শুরু হয়েছে। তবে ঘন কুয়াশার কারণে কতটুকু ছাই নির্গত হচ্ছে তা নির্ণয় করা যায়নি।
সূত্র : দ্য গার্ডিয়ান
















