রাজধানীতে একদিনের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪০

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীতে একদিনের মাদকবিরোধী অভিযানে ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য।

শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩,৪২৫ পিস ইয়াবা, ১২৫ গ্রাম ৫২১ পুরিয়া হেরোইন, ১ কেজি ২২৫ গ্রাম গাঁজা, ১০ বোতল ফেন্সিডিল, ৭ বোতল এ্যালকোহল ও ১০০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২৬টি মামলা দায়ের করা হয়েছে।

-এসএন

পূর্ববর্তি সংবাদমাঝ পদ্মায় লঞ্চ ও তেলবাহী ট্যাংকারের সংঘর্ষ, লাফিয়ে পড়লেন যাত্রীরা
পরবর্তি সংবাদআফগানিস্তানে একাধিক প্রদেশে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, নিহত ৫