মালবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে বান্দরবান-রাঙামাটিতে যোগাযোগ বিচ্ছিন্ন

ইসলাম টাইমস ডেস্ক: বান্দরবানে মালবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়ন সীমান্তবর্তী বাঙালহালিয়া এলাকায় মালবোঝাই একটি ট্রাক পেরোনোর সময় বেইলি ব্রিজ ভেঙে ট্রাকটি খালের নিচে পড়ে যায়। এ ঘটনায় ট্রাকচালকসহ দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

খবর পেয়ে সেনাবাহিনী ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপচেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোসলেউদ্দিন চৌধুরী জানান, বান্দরবান-রাঙামাটি সড়কের ৩৩ কিলোমিটার এলাকায় অতিরিক্ত মালবোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজ ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সড়কটি পর্যবেক্ষণ করে মেরামতের জন্য ঘটনাস্থলে গেছে সড়ক বিভাগের লোকজন। যতদ্রুত সম্ভব সড়কটি চালু করার চেষ্টা করছি।

-এনটি

পূর্ববর্তি সংবাদ‘মাতৃভূমিকে মুক্ত করতে প্রতিদিন আত্মত্যাগের ইতিহাস রচনা করছেন কাশ্মিরের জনগণ’
পরবর্তি সংবাদ‘সাক্ষ্য প্রমাণ না-থাকায়’ হাজী সেলিমপুত্র ইরফানকে অস্ত্র মামলা থেকে অব্যাহতি