১০ মাসে আত্মহত্যায় মৃত্যু ১১ হাজার, হৃদরোগে ১ লাখ ৮০ হাজার, করোনায় ৫ হাজার

ইসলাম টাইমস ডেস্ক: করোনা ভাইরাসের প্রকোপের শুরু থেকে ১০ মাসে সারাদেশে আত্মহত্যা করে মারা গেছেন প্রায় ১১ হাজার জন।

একই সময়ে হৃদরোগে মারা গেছেন এক লাখ ৮০ হাজার জন।

আর এ সময় করোনায় প্রাণ হারিয়েছেন পাঁচ হাজার ২০০ জন।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ভবনে ‘স্টেকহোল্ডার (মিডিয়া) কনসালটেশন ওয়ার্কশপ’ শীর্ষক এক সেমিনারে এ তথ্য জানান পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী।

-এসএন

পূর্ববর্তি সংবাদআলজাজিরা এত মিথ্যা কথা বলে, তাদের মতো মিডিয়া থাকা উচিত নয়: পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ, দুই পুলিশসহ ৩ জনের নামে মামলা