রাজশাহীতে গভীর রাতে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

ইসলাম টাইমস ডেস্ক: রাজশাহীর পুঠিয়ায় মাসুরা বেগম (৬০) নামের এক বৃদ্ধাকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। হত্যাকারী স্বামীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে পুঠিয়ার সাতবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে হাবিবুর রহমান তার স্ত্রী মাসুরা বেগমকে নিজ শয়ন কক্ষে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মাসুরা পাঁচ সন্তানের জননী। পুলিশ রাতেই হত্যাকারীকে আটক করেছে।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, শনিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে একটি হত্যা মামলা করেছে।

-আরএম

পূর্ববর্তি সংবাদপ্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, মারধর ও চাঁদা দাবির অভিযোগ, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা
পরবর্তি সংবাদবিশ্ববরেণ্য হাদিস বিশারদ শায়খ মুহাম্মদ আমিন সিরাজের ইন্তেকাল, এরদোগানের শোক