৩৫০ লিটার মদ তৈরির উপকরণসহ মানিকগঞ্জে গ্রেফতার নিপু ঘোষ নামে একজন

ইসলাম টাইমস ডেস্ক: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মণ্ডপ বেপারিপাড়া থেকে শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ৫০ লিটার মদ, ৩৫০ লিটার মদ তৈরির তরল উপকরণ ও মদ তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

গ্রেফতার করা মদ ব্যবসায়ী নিপু ঘোষের (২০) বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। নিপু ঘোষ জয়মণ্ডপ গ্রামের বিমল ঘোষের ছেলে।

এছাড়া এঘটনায় জড়িত আরেক আসামি হেলালুর রহমান ওরফে দুলাল (৩৪) পলাতক রয়েছেন।

পুলিশ সুপার রিফাত রহমান শামীম পিপিএমের সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মো. হানিফ সরকারের নেতৃত্বে এসআই মো. মিজানুর রহমানের সহযোগিতায় ওই অভিযান পরিচালিত হয়।

-আরএম

পূর্ববর্তি সংবাদউদ্বোধনের দুই মাস না যেতেই ভেঙে পড়লো সেতু, দুর্ভোগে এলাকাবাসী
পরবর্তি সংবাদজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: তালা ভেঙে হলে প্রবেশ করলেন শিক্ষার্থীরা