ভারত থেকে আরও ২০ লাখ টিকা আসছে

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশে আসছে আরও ২০ লাখ টিকা। সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে এসব টিকা আনছে বেক্সিমকো ফার্মা।

সোমবার রাত ১১টা ১০ মিনিটে ভারতের স্পাইজেড বিমানের একটি ফ্লাইটে এই টিকা আসবে বলে বেক্সিমকো ফার্মা সূত্র জানিয়েছে।

এর আগে গত ২০ জানুয়ারি ভারত সরকারের উপহার হিসেবে দেওয়া ২০ লাখ ডোজ টিকা প্রথম দেশে আসে। পরে ২৫ জানুয়ারি চুক্তির আওতায় আসে ৫০ লাখ ডোজ টিকা। তবে সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা আসার কথা। এর মধ্যে আজ ২০ লাখ ডোজ টিকা আসছে আজ রাতে।

 

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (টিকাদান) ডা. শামসুল হক ২০ লাখ ডোজ টিকা আসার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

-ইজে

পূর্ববর্তি সংবাদরাষ্ট্রযন্ত্র এখন মাফিয়াদের নিয়ন্ত্রণে: ফখরুল
পরবর্তি সংবাদযুক্তরাষ্ট্রে উড্ডয়নের পরই বিমানে আগুন, অল্পের জন্য রক্ষা পেলো ২৫০ যাত্রী