করোনায় নতুন শনাক্ত ৪২৮, সুস্থ ৯১১, মৃত কমে ৫

ইসলাম টাইমস ডেস্ক: গত একদিনে সারাদেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ৪২৮ জনের শরীরে। এসময় মারা গেছেন আরো পাঁচজন।

এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৩৭৯ জনে। এবং মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৪৪ হাজার ৫৪৪ জন।

বুধবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৯১১ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৩ হাজার ৭৯৮ জন।

এর আগে মঙ্গলবার দেশে আরো ৩৯৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১৮ জন।

-এসএন

পূর্ববর্তি সংবাদ‘ক্যাপিটল হিলে হামলায় দায়ী গোয়েন্দা ব্যর্থতা, দাঙ্গাকারীরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে এসেছিল’
পরবর্তি সংবাদ৭ কলেজ শিক্ষার্থীদের দাবি মেনেছে সরকার, পরীক্ষা চলবে