রংপুরে ২ঘন্টায় পুড়ে গেল অন্তত ৩০ দোকান, ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

ইসলাম টাইমস ডেস্ক: রংপুর নগরীর স্টেশন রোড এলাকায় জামাল মার্কেটের নিচ তলায় আগুনে অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনা স্থলে এসে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, ভোর সাড়ে ৫টার দিকে মার্কেটের পেছনে কাপড়ের দোকান ও গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। এতে ৩০টি দোকান ও গোডাউন পুড়ে যায়। ব্যবসায়ীরা জানান আগুনের সট সার্কিট থেকে আগুন লেগেছে বলে তারা ধারণা করছে। আগুন লাগার সময় দুই ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

তিনি জানান, মার্কেটের পেছনে অনেকগুলো গুদাম রয়েছে। যেহেতু নিচতলা কাপড়ের মার্কেট সে কারণে গুদামগুলোয় রেডিমেট শার্ট, জামা, মেয়েদের কাপড়, বোরকাসহ বিভিন্ন ধরনের কাপড়ের দোকানে মালামাল গুদামে থাকে।

মার্কেটের ব্যবসায়ী শাহ আলম জানান, তার গুদামে কোটি টাকার মালামাল ছিল। সব পুড়ে গেছে। তিনি নিঃস্ব হয়ে গেছেন। একই কথা জানালেন ব্যবসায়ী মমতাজ, আকবরসহ অনেকে।

তবে প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছেন, মার্কেটের পেছনে এবং নিচ তলায় লেগেছে আগুন উপরের দিকে ছড়িয়ে পড়লে আরও ব্যাপক ক্ষতি হতো। কেননা মার্কেটে ব্যাংকসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল ও অফিস রয়েছে।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপ পরিচালক অহিদুল ইসলাম জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে প্রথমে ৮টি ইউনিট পরে অন্য এলাকা থেকে আরও ২টিসহ মোট ১০টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তদন্ত না করে আগুন লাগার কারণ বলা যাবে না।

-ইজে

পূর্ববর্তি সংবাদরাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ, রাস্তায় গাড়ি চলাচল বন্ধ
পরবর্তি সংবাদপুনরায় হিজাব পরার অনুমতি পেল নাইজেরিয়ার কাভারা প্রদেশের ছাত্রীরা