ফেনীতে সিলিন্ডার বিস্ফোরণ, মা-মেয়েসহ গুরুতর আহত ৩

ইসলাম টাইমস ডেস্ক: ফেনীতে আবাসিক বাসভবনে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় মা-মেয়েসহ তিনজন গুরুতর আহত হয়। তাদেরকে প্রতিবেশীরা উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করে

শুক্রবার (৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের হলি ক্রিসেন্ট স্কুল সংলগ্ন শফিক ম্যানশনে এ ঘটনা ঘটে।

তবে কি কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এ বিষয়ে তা তদন্ত করা ছাড়া কোনো মন্তব্য করতে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ রাজি হননি।

-ইজে

পূর্ববর্তি সংবাদদিনাজপুরে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু, ২ চিকিৎসকের বিরুদ্ধে মামলা
পরবর্তি সংবাদযুদ্ধ বিধ্বস্ত ইরাকে হাজির পোপ ফ্রান্সিস