ইসলাম টাইমস ডেস্ক: পঞ্চগড়ে কাদিয়ানী আহমদিয়াত ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বাবা-মা, ছেলেসহ একই পরিবারের তিনজন। ইসলামে ফিরে আসা পঞ্চগড়ের বোদা থানার এই ৩ বাসিন্দা জন্মগত কাদিয়ানী ছিলেন বলে জানা গেছে।
ইসলামে ফিরে আসা সেই ৩ ব্যক্তিরা হলেন, মতিউর রহমান (৫৬), তার স্ত্রী জাবেদা খাতুন (৪৪) ও তাদের ছেলে মোঃ আরিফ হোসেন (২৯)।
সূত্রমতে জানা যায়, ‘খতমে নবুওয়ত মারকাজ বাংলাদেশ’ এর দা’ঈ ও মুবাল্লিগের মেহনতে পঞ্চগড় শাখার পরিচালক মাওলানা রায়হান লায়েকের কাছে কালিমা পড়ে ইসলামে ফিরে আসেন তারা৷
আরো পড়ুন: পঞ্চগড়ে কাদিয়ানী তৎপরতা: যেভাবে ঘাঁটি গেড়েছে জেলাটিতে
-আরএম
















