ইসলাম টাইমস ডেস্ক: ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর উদ্যোগে সাম্প্রতিককালের সর্বৃহৎ সীরাতুন্নবী সা.সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৬মার্চ) ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ ময়দানে এ সীরাতুন্নবী সা.সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির ভাষণে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস মাওলানা জুনায়েদ বাবুনগরী বলেন, কাদিয়ানিরা দেশের স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ এবং মুসলমানের ঈমান হরণের গভীর ষড়যন্ত্রে লিপ্ত।
এছাড়া এ সীরাত সম্মেলনে মুহিউস সুন্নাহ মাওলানা মাহমুদুল হাসান বলেন, সরকারের কাছ থেকে কাদিয়ানীদের কাফের হওয়ার ফতোয়া চাইনা, তাঁদের তো ফতোয়া দেয়ার অধিকারই নাই। কেননা ফতোয়া তো দিবেন উলামায়ে কেরাম ও মুফতি সাহেবগন, আর সারা বিশ্বের সমস্ত মুফতি সাহেবগন একথার উপর একমত যে কাদিয়ানীরা কাফের।
সম্মেলনে মাওলানা জুনায়েদ বাবুনগরী বলেন, যতদিন এদেশে ইত্তেফাকুল উলামার মতো সংগঠন এবং হেফাজতে ইসলাম থাকবে ততোদিন এদেশে ইসলামের কেউ কোন ক্ষতি করতে পারবে না।
তিনি আরো বলেন,সারা বিশ্বে আলেম উলামাদের সম্মিলিত ঐক্যমতের ভিত্তিতে কাদিয়ানিরা কাফের। যারা খাতামুন নাবিয়্যীন বা মুহাম্মদ (সঃ) কে শেষ নবী মনে করেনা তারা সকল ঈমামগনের ঐক্যমতের ভিত্তিতে, সকল মাজহাবের ঐক্যমতের ভিত্তিতে কাফের। কাদিয়ানিরা কাফের বা অমুসলিম কিন্তু এরা মুসলিম নাম ধারণ করে বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে পবিত্র মক্কা মদিনাসহ পৃথীবির বিভিন্ন দেশে গিয়ে মুসলিম সেজে বিশৃঙ্খলা সৃষ্টি, সরল – সহজ মুসলমানের ঈমান ধংব্স করে। তাই এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষনা করতে হবে । যাতে এরা মুসলিম নাম নিয়ে হজ্ব পালন সহ কোথায় কোন সুযোগ- সুবিধা না পায়।
এদিকে মাওলানা মাহমুদুল হাসান বলেন, একজন মানুষের পক্ষে সব কাজ আঞ্জাম দেয়া সম্ভব না। আল্লাহর প্রেরিত নবিগণ নবি হিসেবে সবাই এক। কিন্তু তাদের কাজের ক্ষেত্র পরিধি,ধরণ ভিন্ন ছিলো। এমনিভাবে আমাদের দেশের ইসলামী দলগুলোর কাজ একই। যেমন হেফাজতে ইসলাম, তাবলিগ, দাওয়াতুল হক, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, সবগুলো দলের লক্ষ্য একই। কিন্ত আমাদের কাজের ধরণ আল্লাদা, পদ্ধতি আলাদা। কিন্তু বাস্তবিকপক্ষে আমরা সবাই এক ও অভিন্ন।
এর আগে শনিবার সকাল ১০টায় ইত্তেফাকের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।সম্মেলনের শুরুতেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ধারণা করা হচ্ছে প্রায় লক্ষ তৌহিদী জনতার সমাগম হয়েছিলো।
এছাড়াও আরো বক্তব্য রাখেন,শায়খুল হাদিস মাওলানা মুহাম্মদ মামুনুল হক,মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী,মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়্যুবী,মুফতি নূর হুসাইন নূরানী, মাওলানা শরীফ মুহাম্মদ, মাওলানা জাবের কাসেমি, মাওলানা আনযার শাহ্ তানঈম, মাওলানা তাফহীমুল হক, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি, মাওলানা রফিকুল ইসলাম মাদানী প্রমুখ।
পরে রাত ১১টায় আখেরি মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি আল্লামা আব্দুর রাহমান হাফেজ্জী।
উল্লেখ্য, স্থানীয় সূত্রে জানা যায়, সীরাতুন্নবী সা. সম্মেলন-২০২১ উপলক্ষে ‘আল ইত্তেফাক’ নামে একটি সীরাত স্মারক প্রকাশ করা হয়েছে। স্মারকে দেশের খ্যাতিমান লেখকদের লেখা রয়েছে।
-এনটি
















