ইসলাম টাইমস ডেস্ক : ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ী প্রার্থীদের শপথ নেয়ার আহবান জানিয়েছেন ।
বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ১৪ দলের সভা শেষে তিনি এ আহবান জানান।
নাসিম বলেন, আশা করি, ভুল সংশোধন করে বিএনপি ভবিষ্যৎ দিনগুলোতে ইতিবাচক রাজনীতি করবে।
সেই সঙ্গে ধানের শীষ প্রতীকের নির্বাচিত জনপ্রতিনিধিদের মাথা গরম না করে ইতিবাচক রাজনীতির জন্য সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার আহবান জানান তিনি।
















