শেরপুর তেরাবাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবদুল্লাহর দাফন সম্পন্ন

অর্ণব আহমদ ।।

শেরপুর তেরাবাজার মাদরাসার সিনিয়র মুহাদ্দিস, ইত্তেফাকুল উলামার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবদুল্লাহর নামাজে জানাজা আজ বুধবার সকাল ১১ টায় স্থানীয় পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ, জামালপুর ও শেরপুরের শীর্ষ উলামায়ে কেরাম, মাদরাসার ছাত্র শিক্ষক, স্থানীয় পৌর মেয়র, প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ সমাজের সর্বস্তরের হাজার হাজার মানুষ মরহুমের জানাজায় অংশগ্রহণ করেন জানাজার পর মাঝপাড়ায় পারিবারিক গোরস্থানে মরহুমকে দাফন করা হয়।

উল্লেখ্য জামিয়া সিদ্দিকা তেরাবাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবদুল্লাহ এপেন্ডিসাইটিসের ব্যথা নিয়ে শেরপুর সদর হাসপাতালে ভর্তি হন এবং এখানেই তার অপারেশন করা হয়। গত ১ জানুয়ারি তার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনি ইন্তেকাল করেন।

পূর্ববর্তি সংবাদনির্বাচন শেষ, বিএনপির তৃণমূলে হতাশা
পরবর্তি সংবাদএকাদশ সংসদ নির্বাচন বাঙালির ইতিহাসে একটি কল‌ঙ্কিত নির্বাচন: কাদের সিদ্দিকী