নির্বাচনে অনিয়মের তদন্ত চায় কানাডা

ইসলাম টাইমস ডেস্ক : বিরোধী দলগুলোর অংশগ্রহণকে স্বাগত জানিয়ে সদ্য সমাপ্ত একাদশ সংসদ নির্বাচনে অনিয়মের  অভিযোগে হতাশা ব্যক্ত করেছে কানাডা।  দেশটি বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠ তদন্ত দাবি করে তদন্ত কাজে সকলকে  স্বচ্ছভাবে কাজ করারও আহ্বান জানিয়েছে।

গতকাল (বুধবার ২ জানুয়ারী) ইস্যু করা এক বিবৃতিতে  নির্বাচনী সহিংসতায় হতাহত বাংলাদেশি নাগরিক ও তাদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করে কানাডা।

কানাডার ওই বিবৃতিতে বলা হয়, ৩০ ডিসেম্বর বাংলাদেশের ১১ তম সংসদ নির্বাচনে লাখ লাখ ভোটার অংশগ্রহণ শক্তিশালী গণতন্ত্রের প্রতি বাংলাদেশের জনগণের দৃঢ় বিশ্বাসের প্রমাণ।  তবে কানাডা মনে করে, শক্তিশালী এবং সুস্থ গণতন্ত্রে একটি কার্যকর বিরোধী দল, স্বাধীন গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং গনমাধ্যমের স্বাধীনতার সাথে ন্যায্য নির্বাচন অপরিহার্য।

বিবৃতিতে আরও বলা হয়, ক্ষমতার পালাবদল বা নতুন সরকার প্রতিষ্ঠার ওই সময়ে কানাডা সংশ্লিষ্ট সব পক্ষের শান্তিপূর্ণ আচরণ প্রত্যাশা করে। দেশটি মনে করে, আইন মেনে সবার সামনে এগিয়ে যাওয়া, আইনগত বা সংরক্ষিত সব অধিকার সবার থাকা উচিত- যেমন স্বাধীন অভিব্যক্তি ও সমাবেশের অধিকার থাকা।

পূর্ববর্তি সংবাদনোয়াখালীতে শ্লীলতাহানির ঘটনায় বিএনপির তীব্র নিন্দা
পরবর্তি সংবাদবৌদ্ধরাও এবার রাখাইন ছেড়ে পালাচ্ছে