মেহেরপুরে ‘মাদক ব্যবসায়ীদের’ দু’পক্ষের গোলাগুলিতে একজন নিহত

ইসলাম টাইমস ডেস্ক : মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত এলাকায় ‘মাদক ব্যবসায়ীদের’ দু’পক্ষের গোলাগুলিতে একজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) ভোররাতে সদর উপজেলার বুড়িপোতা গ্রামের একটি লিচু বাগান থেকে অজ্ঞাত ওই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশের ধারণা, নিহত ব্যক্তি মাদক ব্যবসার সাথে জড়িত। এ সময় ঘটনাস্থল থেকে ১টি ওয়ান শাটারগান ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

মেহেরপুর সদর থানার ওসি রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোররাতের দিকে বুড়িপোতা গ্রামের একটি লিচু বাগানে গোলাগুলির শব্দ হচ্ছিল।

খবর পেয়ে পুলিশের একটি দল ওই স্থানে পৌঁছানোর আগেই গোলাগুলি বন্ধ হয়ে যায়। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে সে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত।

পূর্ববর্তি সংবাদমাগুরায় সামাজিক কলহে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
পরবর্তি সংবাদশপথ গ্রহণ করতে সংসদে যাননি ঐক্যফ্রন্টের ৭ বিজয়ী