ইসলাম টাইমস ডেস্ক : একাদশ সংসদে জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। তিনি নিজেই বিরোধীদলীয় নেতা হিসেবে কাজ করবেন।
এবার জাতীয়তার দলের কেউ মন্ত্রিসভায় যোগ দেবেন না বলেও নিশ্চিত করেন তিনি।
আজ শুক্রবার দুপুরে তার এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভরায় গণমাধ্যমকে এ তথ্য জানান।
এরশাদ বিবৃতিতে বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে পার্টির সর্বস্তরের নেতাকর্মী-সমর্থক এবং দেশবাসীর উদ্দেশে আমি এই মর্মে জানাচ্ছি যে, একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে। পদাধিকার বলে জাতীয় পার্টির পার্লামেন্টারি দলের সভাপতি হিসেবে আমি প্রধান বিরোধী দলের নেতা এবং পার্টির কো-চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। জাতীয় পার্টির কোনও সংসদ সদস্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন না।’
জাতীয় সংসদের স্পিকারকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান এরশাদ।
















