ইসলাম টাইমস ডেস্ক : শনিবার রাত ৯টার দিকে রাজধানীর বিজয়নগরের মাহতাব সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিসের টেলিফোন অপারেটর জুয়েল আগুন লাগার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জুয়েল বলেন, বিজয়নগরের হোটেল ৭১ এর পাশে ১৬ তলা বিশিষ্ট মাহতাব সেন্টারে আগুন লাগে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
















