নরসিংদীর মাধবদীতে  গলাকাটা লাশ উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক : নরসিংদীর মাধবদীতে অজ্ঞাত (২৫) এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৬ জানুয়ারি) সকালে আমদিয়া ইউনিয়নের আখালিয়া গ্রামের একটি বাগান থেকে  লাশটি উদ্ধার করা হয়।

মাধবদীর থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ধারালো ছোরা ও কিছু আলামত উদ্ধার করা হয়েছে। নিহত তরুণের পরিচয় জানা যায়নি।

ওসি আবু তাহের দেওয়ান জানান, সকালে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখেন। তারপর তারাই থানায় খবর দেন।

পূর্ববর্তি সংবাদবাগেরহাটের জেলা প্রশাসকসহ ৯ জনকে আদালতে তলব
পরবর্তি সংবাদনারায়ণগঞ্জে বিকাশ এজেন্টকে গুলি করে ৫ লাখ টাকা ছিনতাই