শপথ অনুষ্ঠানে আসেননি এরশাদ, রওশন ও ইনু

ইসলাম টাইমস ডেস্ক : আজ বিকেলে বঙ্গভবনে শপথ গ্রহণ করেছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী মিলিয়ে ৪৭ সদস্য। অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি আবদুল হামিদ।

সোমবার দুপুর থেকেই বঙ্গভবনে ঢোকার জন্য ভিড় জমেছিল। প্রায় হাজার খানেক অতিথি আমন্ত্রণ পেয়েছিলেন।

তাদের মধ্যে আওয়ামী লীগ এবং তাদের সমর্থক বিভিন্ন পেশাজীবী এবং অঙ্গসংগঠনের নেতাদের সংখ্যাই বেশি। আর ছিলেন সামরিক-বেসামরিক আমলা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা।

আওয়ামী লীগের যে সিনিয়র নেতারা এবার মন্ত্রিসভায় ডাক পাননি, তাদের অনেককেও দেখা গেছে শপথ গ্রহণ অনুষ্ঠানে। তাদের অনেকেই ছিলেন বেশ গুরুগম্ভীর। তবে অনেকে আবার আসেননি।

নতুন সংসদের বিরোধীদলীয় নেতা সাবেক প্রেসিডেন্ট এইচ এম এরশাদকে অনুষ্ঠানে দেখা যায়নি। বলা হয়েছে তিনি অসুস্থতার কারণে আসেননি। তার স্ত্রী রওশন এরশাদও অনুপস্থিত ছিলেন। চোখে পড়েনি জাতীয় পার্টির কোনো প্রথম সারির নেতাকেই।
এছাড়া সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দেখা যায়নি অনুষ্ঠানে।

কাঙ্খিত নেতাদের মধ্যে যারা অনুপস্থিত ছিলেন , তাৎক্ষণিকভাবে তাদের অনুপস্থিতির কারণ জানা যায়নি।

পূর্ববর্তি সংবাদদিন শুরু করবে কীভাবে মুসলমান
পরবর্তি সংবাদমোদির ‘সাজানো’ সাক্ষাৎকার নিয়ে বিদ্রুপ-রসিকতা