ইসলাম টাইমস ডেস্ক : গত সপ্তাহে সুদানের প্রেসিডেন্ট ওমর আল বাশিরকে ‘দেশে শান্তি ও স্থিতিশীলতা চাইলে ইসরাইলের সঙ্গে সম্পর্ক করুন’ মর্মে হুমকি দেওয়ার পর আজ তিনি বলেছেন, তার দেশের ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার কোনো সম্ভাবনা নেই।
ইসরাইলি পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন (কান)-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি।
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘তার দেশ হুমকি নিয়ে চিন্তিত নয়। কোনো পরিস্থিতিতে ইসরাইলের সঙ্গে স্বাভাবিক সম্পর্কে যাবে না সুদান।’
প্রেসিডেন্ট ওমর বাশির সম্প্রতি সুদানের আকাশপথ ব্যবহার করে কেনিয়া-ইসরাইল সরাসরি বিমান চলাচলের অনুমতি দেওয়ার প্রস্তাবও প্রত্যাখ্যান করেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত বছর এই বিমান রুট চালু হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমরা আশা করি, সুদান তার আকাশ পথ ব্যবহার করে আমাদেরকে দক্ষিণ আমেরিকার সঙ্গে যোগাযোগের সুযোগ দেবে।’
আরও পড়ুন : দেশে শান্তি-স্থিতিশীলতা চাইলে ইসরাইলের সাথে সম্পর্ক করুন, সুদানি প্রেসিডেন্টকে হুমকি
এর আগে গত নভেম্বর ২০১৮ সালে সুদানের শাসক দল ন্যাশনাল কংগ্রেস পার্টির সিনিয়র নেতা আবদুল সাকি আব্বাস তুর্কি সংবাদ সংস্থা ‘আনাদুলু আজেন্সি’কে বলেন, ‘ইসরাইলের সাথে আমার দেশের কূটনৈতিক সম্পর্ক মৌলিকভাবে নির্ভর করছে ফিলিস্তিন ইস্যুর উপর।’
যদিও অভিযোগ রয়েছে, ২০১৭ সালের নভেম্বর মাসে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে সুদান ও ইসরাইলের একটি গোপন কূটনৈতিক বৈঠক করে। যে বৈঠকের লক্ষ্য ছিলো উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সম্ভাব্য দিকগুলো যাচাই করে দেখা।
সূত্র : মিডলইস্ট মনিটর
















