ডেমরায় নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক : রাজধানীর ডেমরার কোনাপাড়ায় শাহজালাল রোডের নাসিমা ভিলায় নিচতলার একটি কামরার খাটের নিচ থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে থেকে নিখোঁজ হওয়া শিশু দুটির লাশ পাওয়া যায় রাত পৌনে ১০ টায়।

শিশু দুটির নাম নুসরাত (৪) এবং ফারিয়া আকতার দোলা (৪)।

পরিবার সূত্রে জানা যায়, দুপুরে খেলা করার পর থেকে শিশু দুটোকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজি শেষে এ নিয়ে এলাকায় মাইকিং করা হয়। পাশাপাশি ফেসবুকেও প্রচার চালানো হয়। সর্বশেষ মাইকিং চালানোর সময় লাশ দুটির খোঁজ মেলে।

ডেমরা থানার কোনাপাড়া পুলিশ ফাড়ির সহকারী উপ-পরিদর্শক আবু হায়াত বলেন, তাদের শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। নুসরাতের বাবার নাম পলাশ ও ফারিয়ার বাবার নাম ফরিদুল। ঐ এলাকায় তাদের বাসা।

পূর্ববর্তি সংবাদর‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধ’ : নিহত ২, ৪০হাজার পিস ইয়াবা উদ্ধার
পরবর্তি সংবাদভারতে মন্দিরের অনুষ্ঠানে মদের বোতল বিতরণ