ইসলাম টাইমস ডেস্ক : গতকাল শপথ গ্রহণ করার পর আজ মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় সৃতিসৌধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নতুন মন্ত্রিসভার ৪৬ জন মন্ত্রী।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেখানে তারা শ্রদ্ধা নিবেদন করেন।
জানা গেছে, শপথ নেওয়ার পর দিনই আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে সাভার সৃতিসৌধে পৌঁছান তারা। এরপরে সোয়া ১২টার প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নতুন মন্ত্রীরা।
















