ইসলাম টাইমস ডেস্ক : বাংলাদেশে তাবলিগ জামাতের অন্যতম মুরব্বি ও কাকরাইলের শুরা সদস্য ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের ছেলে মাওলানা সাদ কাসেমি ইসলাম টাইমসকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
আজ মঙ্গলবার রাত দশটার দিকে ঢাকার এ্যাপোলে হাসপাতালের নিবীড় পরিচর্যা কেন্দ্র (মেডিকেল আইসিইউ)-তে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক ৭০ বছর।
মাওলানা সাদ জানান, তার বাবা প্রায় এক মাস যাবত হাসপাতালের নিবীড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে ভর্তি ছিলেন।
তবে মরহুমের জানাযার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
ধারণা করা হচ্ছে, আগামীকাল বুধবার যোহরের আগেই উত্তরা ৭ নং সেক্টর জামে মসজিদে জানাযার নামাজ শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।
















