গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে আদালতে হাজির করার নির্দেশ

ইসলাম টাইমস ডেস্ক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্যাটকো দুর্নীতি মামলায় কারাগার থেকে আদালতে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট (হাজিরা পরোয়ানা) জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলজার এ নির্দেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা চার্জ গঠনের জন্য সময়ের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল সময় আবেদনের বিরোধীতা করেন এবং খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করেন।

শুনানি শেষে বিচারক চার্জ গঠন ও প্রোডাকশন ওয়ারেন্ট জারির জন্য ১৬ জানুয়ারি দিন ধার্য করেন।

২০০৭ সালের ২ সেপ্টেম্বর চট্টগ্রাম ও ঢাকার কমলাপুরের কন্টেইনার টার্মিনালে কন্টেইনার হ্যান্ডেলিংয়ে গ্যাটকোকে ঠিকাদার হিসেবে নিয়োগে দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ ১৩ জনকে আসামি করে রাজধানীর তেজগাঁও থানায় মামলা করে দুদক।

পূর্ববর্তি সংবাদবাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ৫৬ বছর জেল হলো ফিলিপাইনের ব্যাংক কর্মকর্তার
পরবর্তি সংবাদসরকার বিরোধীগুলোকে নির্মূল করতে চায় : মির্জা ফখরুল