মালয়েশিয়ায় দুই বাংলাদেশি শ্রমিকের লাশ উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে দুই বাংলাদেশি শ্রমিকের লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এ সময় লাশ দুটোর  হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় ছিলো।

রোববার কুয়ালালামপুর শহরের জালান পুডু এবং গুমবাক নামক স্থান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর থানার মরিচা খালপার গ্রামের রুসন মিয়ার ছেলে মো. শিপন মিয়া ও একই থানার বাসিন্দা কানাই নগর গ্রামের কালা মিয়ার ছেলে মো. নাসির উদ্দিন।

নিহতদের পাশের রুমে বসবাসরত বাংলাদেশি শ্রমিকরা জানিয়েছেন, নিহত যুবক ২ জন এক সঙ্গে একটি আবাসিক হোটেলে বয় হিসেবে চাকরি করতেন এবং একই রুমে থাকতেন। কি কারণে তারা খুন হয়েছেন এ বিষয়ে কিছু জানা যায়নি। তবে পুলিশ বলছে তদন্ত চলছে।

পূর্ববর্তি সংবাদতুর্কি অর্থনীতি গুড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
পরবর্তি সংবাদসংলাপের উদ্যোগ ইতিবাচক : ড. কামাল