ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ইসলাম টাইমস ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি লুৎফর রহমান মোল্লাকে পিস্তল ও ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা।

সোমবার রাত ১০টায় ভাঙ্গা বাজারে স্থানীয় থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার ব্যবহৃত গাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতার লুৎফর উপজেলার কাপুড়িয়া সদরদী গ্রামের মৃত্যু গিয়াস মউরীর পুত্র।

ভাঙ্গা থানার ওসি কাজী শাহিদুর রহমান বলেন, তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক মামলা রয়েছে।

জেলা ডিবি পুলিশের ওসি রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় থানা পুলিশসহ ভাঙ্গা বাজারে অভিযান চালিয়ে লুৎফর রহমান মোল্লাকে গ্রেফতার করা হয়।

এ সয়য় একটি বিদেশি অস্ত্র,২ রাউন্ড গুলি, ম্যাগাজিন ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, বলেন গোয়েন্দা পুলিশের এই পরিদর্শক।

পূর্ববর্তি সংবাদবড় ধরনের সহিংসতার কবলে রাখাইন
পরবর্তি সংবাদআমি কখনো বলিনি সংলাপ হবে : ওবায়দুল কাদের