ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৯৮ প্রার্থীর প্রেসিডেন্ট বরাবর স্মারকলিপি প্রদান

ইসলাম টাইমস ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৯৮ জন প্রার্থী নির্বাচনের ফলাফল বাতিল করে পুনঃনির্বাচনের দাবিতে প্রেসিডেন্টের কাছে স্মারকলিপি দিয়েছে।

দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানীর নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে প্রেসিডেন্টের বরাবরে স্মারকলিপি পেশ করেন। প্রেসিডেন্টের পক্ষে প্রেসসচিব জয়নুল আবেদীন স্মারকলিপি গ্রহণ করেন।

প্রতিনিধিদলে আরও ছিলেন মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, নায়েবে আমীর মাওলানা আব্দুল হক আজাদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, সহকারী মহাসচিব মাওলানা আবদুল কাদের ও শিল্প বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান।

স্মারকলিপি প্রদান পূর্ব জমায়েতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ৩০ ডিসেম্বরের ধোকাবাজি, প্রহসন ও ভোট জালিয়াতির নির্বাচনের নজির নেই। সরকার ও নির্বাচন কমিশনকে প্রতারণা ও ধোকাবাজির নির্বাচনের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। নির্বাচন জনগণের সাথে চরম ধোকা তাই তা বাতিল করে পুনঃনির্বাচন দিতে হবে।

জমায়েতে আরো বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, নায়েবে আমীর মাওলানা আব্দল হক আজাদ, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম প্রমুখ।

পূর্ববর্তি সংবাদ‘আল্লামা আহমদ শফীর সমালোচনা কামাল ও ফখরুলদের রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ’
পরবর্তি সংবাদফুটপাতে সিগারেট বিক্রি বন্ধের দাবিতে মানববন্ধন