ইসলাম টাইমস ডেস্ক: নতুন মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কাজের তদারকিতে সশস্ত্র বাহিনী বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের পর আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি দুর্নীতিমুক্ত দেশ গড়তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবাইকে একযোগে কাজ করার নির্দেশ দেন।
এ সময় জন সাধারণের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বাহিনীতে জনবল বাড়ানোর অনুমোদন চান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জননিরাপত্তা বিভাগ এবং সেবা সুরক্ষা বিভাগের সচিবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা।
















