ইসলাম টাইমস ডেস্ক : তাবলিগ জামাতের ইজতেমা দুই দফায় করার বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন দাখিল করা হয়েছে।
সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী অ্যাডভোকেট শাহ্ মো. নুরুল আমিন এ রিট আবেদন করেন। রিটে ধর্ম মন্ত্রণালয়ের সচিবসহ চারজনকে বিবাদী করা হয়।
এ বিষয়ে আইনজীবী নুরুল আমিন বলেন, ধর্ম মন্ত্রণালয় দুই দফায় বিশ্ব ইজতেমা আয়োজনের জন্য যে সার্কুলার জারি করেছে সেটি চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে।
অবশ্য ঠিক কবে এই সার্কুলার জারি হয় তা উল্লেখ করা হয়নি।
















