আগামীকাল খেড়িহর মাদরাসার মুহতামিম মাওলানা শামসুল হক রহ.-এর জীবন শীর্ষক আলোচনা সভা

ইসলাম টাইমস ডেস্ক : আগামীকাল চাঁদপুরের ঐতিহ্যবাহী খেড়িহর মাদরাসার দীর্ঘদিনের মুহতামিম মাওলানা শামসুল হক রহ.-এর জীবন শীর্ষক আলোচনা সভা।

তিনি মারকাযুদ দাওয়া আলইসলামিয়া ঢাকার রঈস মুফতি আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ ও মারকাযুদ দাওয়া আলইসলামিয়া ঢাকার আমিনুত তালিম, প্রখ্যাত হাদীস বিশারদ মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক-এর পিতা।

আগামীকাল ২২ জানুয়ারি (মঙ্গলবার) বাদ জোহর খেড়িহর মাদরাসার পুরানো মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আলোচনা সভায় কথা বলবেন, শাইখুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমী, মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক, মুফতী আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ, মুফতী মুহাম্মাদ দিলাওয়ার হোসাইন, শাইখুল হাদিস আল্লামা রশিদ আহমদ উজানবী ও মুফতী সাঈদ আহমদ লাকসামী প্রমুখ।

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর মাওলানা শামসুল হক রহ. ইন্তেকাল করেন।

পূর্ববর্তি সংবাদদুটি নষ্ট উড়োজাহাজের পেছনে কেন ১২০ কোটি টাকা গচ্ছা দেওয়া?
পরবর্তি সংবাদতাবলিগ ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক, অংশগ্রহণ করেননি উলামায়ে কেরাম